নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ই মে ২০২৬, ২০:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করতে তিনদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো নির্বাচন কমিশন (ইসি)। এ সময় তারা একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান ও কর্মশালা করবেন। হতকাল বুধবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানান। এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার। একই ফ্লাইটে থাকবেন ইসির সিনিয়র সচিবও। কক্সবাজারে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় উঠবেন তারা। আগামীকাল শুক্রবার থেকে ১৬ মে পর্যন্ত একই হোটেলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় অংশ নেবেন। এরপর ১৬ মে বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরবেন সবাই। কর্মশালায় মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটে তাদের অভিজ্ঞতা অর্জন করেছেন, সমস্যা ও সমাধান কী তা শুনবেন। একই সঙ্গে নেবেন প্রস্তাবনাও। ইতিমধ্যে ঢাকাতে গত মঙ্গলবার একটি কর্মশালা সম্পন্ন করেছে সংস্থাটি। কর্মশালায় মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটে তাদের অভিজ্ঞতা অর্জন, সমস্যা ও সমাধান কী তা শুনবেন। একই সঙ্গে নেবেন প্রস্তাবনাও। ইতিমধ্যে ঢাকাতে গত মঙ্গলবার একটি কর্মশালা সম্পন্ন করেছে সংস্থাটি।